মহানবী (সা:)-কে কটূক্তি করায় যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে মহানবী (সা:)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি মূলক পোস্ট দেওয়ার অভিযোগে আকাশ দাস নামে এক যুবককে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। রোববার দুপুরে আকাশকে আটক করে পুলিশ। আটক আকাশ দাস উপজেলার বলাবাড়িয়া দাশ পাড়ার প্রতাপ কুমার দাশের ছেলে ও কোটচাঁদপুর সরকারি কে এম এইচ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

স্থানীয়রা জানানব, আকাশ দাস বেশ কিছুদিন যাবৎ ফেসবুকের আইডি খুলে মুসলমানদের প্রিয় নবীম হযরত মুহাম্মদ (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে আসছিল । বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা আকাশ দাস কে ডেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের নামে কুরুচিপূর্ণ পোস্ট ফেসবুক থেকে সরিয়ে ফেলতে বলে। কিন্তু বিষয়টিি গুরুত্ব না দিয়ে সে আরো বাজেে কমেন্ট করেন। এক পর্যায়ে রবিবার সকালে বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আকাশের বাকবিতণ্ড হয়।  শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে আকাশ কুমার দাশ। এ সময় কলেজ কর্তৃপক্ষ অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কায় তাকে অধ্যক্ষের রুমে রেখে পুলিশকে খবর দেয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে আকাশ কুমার দাশ পুলিশে সোপর্দ করে।

কোটচাঁদপুর সরকারী কে এম এইচ কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমার বলেন, বেশ কয়েকদিন যাবৎ আকাশ ফেসবুকে ইসলামের ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে আসছে। এতে তার সহকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা বিষয়টিি আমাকে জানান। এরপর আমি তাকে আমার কাছে ডাকায় নিয়ে আসি। সময় অন্যান্য শিক্ষার্থীরা উত্তেজিত হলে আমি তাদেরকে পুলিশে ফোন দেয়ার পরামর্শ দেই।  ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করেে নিয়ে যায়।

কোটচাঁদপুর মডেল থানার অফিস ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, আমাকে স্থানীয়রা ফোন করে জানায় আটককৃত যুবক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাম কে নিয়ে বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তিগত ফেসবুকে-এ নানা কুরুচিপূর্ণ পোস্ট দেন। এ ঘটনায় এলাকার যুবকরা তাকে বারবার সেই পোস্ট মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করলেও তিনি সেটা করেননি। একপর্যায়ে ওই যুবকরা কলেজের অধ্যক্ষ আশুতোষের কাছে বিষয়টি জানালেও তা সে কর্ণপাত করেননি। যার ফলে স্থানীয় লোকজন তার উপরে ক্ষেপে যান এবং পুলিশকে ফোন দিলে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। তার নামে ধর্ম অবমাননা ও ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *