বেনাপোলে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৫ ইয়াবাসহ শিরিনা (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

বুধবার রাত সাড়ে আটটার দিকে বেনাপোল ভবারবেড় ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করে র‌্যাব।  আটক শিরিনা ভবারবেড় গ্রামের মুসা সরদারেের স্ত্রী ও মৃত্যু করিম বিশ্বাসের মেয়ে। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল।

 

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দীর্ঘদিন ধরে শিরিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে গত রাতে খবর আসে  শিরিনার ঘরে মাদকদ্রব্য রয়েছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে  মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *