বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে অকেজো মরিচা ধরা একটা পিস্তল ও ২রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ অভায়বাস এলাকা থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ এ অকেজো পিস্তল গুলি উদ্ধার করে।
পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাজগঞ্জ অভয়বাস গ্রামের একটা বাড়ির কবুতর ঘরের মধ্য থেকে একটি ওয়ান শুটার গান পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন।এ অকেজো পিস্তল গুলি উদ্ধারের বিষয়টি এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য কবুতরের ঘরে অকেজো মরিচা পড়া পিস্তল গুলি রাখা হয়েছে। এরপরে পুলিশকে দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক তৈরি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বর্তমানে শার্শা উপজেলায় রাজনীতি নিয়ে দুইটা গ্রুপ মুখোমুখি অবস্থানে আছেন। প্রতিটি মুহূর্ত এক গ্রুপ অন্য গ্রুপ কে বিভিন্নভাবে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বাড়িতে মুরগির ঘরে ও কবুতরের ঘরে অকেজো অস্ত্র-গুলি রেখে সাধারণ মানুষকে কে ফাঁসানো একটা অপকৌশল চলছে বলে জানান। এ বিষয়ে যদি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা রা সুদৃষ্টি না দেন তাহলে নিরীহ মানুষ জন এলাকার কুচক্র মহলের চক্রান্তের শিকার হবেন।
বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ ওসি মামুন খান জানান গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে কবুতরের ঘর থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসব অবৈধ অস্ত্র রাখার দায়ে কাউকে এখনো পর্যন্ত আটক করা হয়নি। বাড়ির মালিক কে ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।