বেনাপোলে ইয়াবা ট্যাবলেট গাঁজাসহ দু’জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল সংবাদদাতা: বেনাপোলে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে বারোপোতা ও সাদিপুরে অভিযান চালিয়ে পোর্ট থানা পুলিশ এসব মাদকদ্রব্য সহ তাদের আটক করেন।

 

আটককৃতরা হলেন, জুলফিকার(৩৮) বারপোতা গ্রামের আওলাদ মুন্সির ছেলে এবং মাসুদ(৩৫) সাদিপুর গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন থানায় খবর আসে বারপোতা গ্রামের জুলফিকার এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে।এমন সংবাদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ জুলফিকার কে আটক করে।

অপর দিকে রাত সাড়ে ৯ টার দিকে সাদিপুর গ্রামের অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাসুদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে গতরাতে বেনাপোল বারোপোতা ও সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *