লালমনিরহাটে কোরআন অবমানোনা যুবককে পিটিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী ইউনিয়নে কুরআন অবমাননার দায়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার আসরের নামাজের একটু পরে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ। তবে নিহত ব্যক্তির এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি। কোরআন অবমাননার সাথে জড়িত থাকার দায়ে আটক হওয়া আরো এক ব্যক্তিকে  সুকৌশলে উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আসরের নামাজের সময়ে পাটগ্রাম এলাকার একটি মসজিদে দুই ব্যক্তি মোটরসাইকেলে আসে। নামাজের কিছু সময় পর গুজব রটে ওই দুই ব্যক্তি মসজিদে থাকা কোরআন শরীফ রাখার সেলপে পা দিয়েছে। এ গুজবের সাথে সাথে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে তাদেরকে পেটাতে থাকে। এ সময় স্থানীয় ইউপি সদস্য তাদের দুজনকে আটক করে ইউনিয়ন কাউন্সিলের একটা রুমের ভিতর আটকে রাখে। কিছু সময় পর ইউপি সদস্য থানা পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসার আগেই উত্তেজিত জনতা ইউনিয়ন কাউন্সিলের রুমের জানালার গ্রিল ভেঙে তাদের ভিতর একজন কে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে এবং তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিছু সময় পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সহযোগিতায় রুমে থাকা অপর জনকে পুলিশের হাতে তুলে দেয় । বিষয়টি নিয়ে ওই এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে।

 

নিহতের ভাই তৌহিদুর রহমান জানান, তার ভাই রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টিচার ছিল। বাড়ি রংপুর সদর। বছর খনেক আগে কলেজ কর্তৃপক্ষ তাকেে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। তারপর থেকে সে একটুু মানসিক বিপর্যস্ত ছিল। সে রংপুর থেকে কেন যে লালমনিরহাটের পাটগ্রামে গিয়েছিল। সেটাই ভাবতে এখন অবাক লাগছে। কি ঘটনা ঘটেছে তা তদন্ত প্রয়োজন। গুজব ছড়িয়ে তার ভাইকেে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

 

লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, সন্ধ্যার দিকে ওসি সাহেব আমাকে ফোন করে জানিয়েছে স্থানি একটা মসজিদের কোরআন শরীফে সেলফি পা দেয়া নিয়ে মুসল্লিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় মুসল্লীরা উত্তেজিত হয়ে ওই দুজনকে পেটাতে থাকে। এ সময় স্থানীয় ইউপি সদস্য তাদেরকে উদ্ধার করে ইউনিয়ন কাউন্সিলের একটি রুমে আটকে রাখে। স্থানীয় জনতা কিছু সময় পরে লাঠিসোটা নিয়ে ইউনিয়ন কাউন্সিল আক্রমণ করেন এবং কাউন্সিলের রুমের জানালার গ্রিল ভেঙে একজনকে তুলে নিয়ে বেধড়ক পেটাল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ টানতে টানতে কিছুদূর নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে ইউনিয়ন কাউন্সিলের ভিতরে থাকা অপার ব্যক্তি কে উদ্ধার করে নিয়ে যায়। তবে প্রকৃত কি ঘটনা ঘটেছিল সেটি জানার চেষ্টা চলছে বলে তিনি জানান। ওই ঘটনায় ঘটনাস্থলে পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানানে এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *