তরিকুল ইসলাম মিঠু,যশোর: সমাজ থেকে অপরাধ রুখে দিতে শুধু পুলিশের উপর ভরসা করলে চলবে না। পুলিশের পাশাপাশি সাধারণ জনগনকে সচেতন হতে হব এবং অপরাধ দমাতে পুলিশের সহযোগীতা করতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক,জঙ্গি,খুন,জুয়া,সন্ত্রাসী দুর করা সম্ভাব বলে জানান খুলনা রেঞ্জের পুলিশের উপমহা পুলিশ পরিদর্শক ড. খন্দকার মহিদ উদ্দিন খাঁন। তিনি আরো বলেন, আমাদের কিছু পুলিশ আছেন, যারা নিজেকে অনেক বড় কিছু মনে করেন। আসলে পুলিশ বলতে তেমন কিছুই নয়। প্রকৃত পুলিশ সেই জন,যিনি প্রজাতন্ত্রের কর্মচারী, জনগনের সেবক হিসাবে করাজ করেন। আমি নিজেও নিজেকে একজন পুলিশ সদস্য হিসাবে মনেকরি। তাই প্রত্যান্ত গ্রাম গঞ্জ থেকে আসা ছেড়া,ময়লা,দরগন্ধযুক্ত জামা পড়ে কোন গরিব মানুষ আমার অফিসে আসলেও আগে তার কথা বলি।তার সমস্যার কথা শুনি। তার পরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি।এসব কথা বলছিলেন,মঙ্গলবার
যশোর শহরের টাউনহল ময়দানে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে। পুলিশের দায়িত্ব জনগনের সেবায় পরিনত করতে সকলের সহযোগীতার প্রয়োজন। সমাজ থেকে অপরাধ উৎপাটনে জনগনের সম্পৃক্তা ছাড়া সম্ভব নয়। পুলিশ প্রকৃত মানুষের বন্ধু হতে হলে জনগনকে এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিং যশোর জেলার সমন্বয়ক আহবায়ক আলী আকবরের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ,পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, যশোর জিলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল,জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মঙ্গলবার বিকেলে যশোর কোতয়ালি মডেল থানার সামনে থেকে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে র্যালী বের হয়। র্যালিটি টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।