যশোরে অস্ত্রগুলিসহ ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর অস্ত্রগুলিসহ ইসমাইল মন্ডল (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকালে কোতয়ালি মডেল থানা পুলিশ যশোর সদরের বিরামপুর এলাকা অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করে। আটক ইসমাইল যশোর সদরের বিরামপুর ভাটাপাড়া এলাকার ইশারত মন্ডলের ছেলে।

যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এইচএম লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার সকালে বিরামপুর প্রাইমারি স্কুলের পিছনে অভিযান চালানো হয়। এসময়ে ইসমাইলকে আটক করা হয়। পরে তার স্বীকারাক্তি মোতাবেক তার ঘরের ভিতর থেকে একটি  পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  দুপুরে আটককৃতের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *