যশোরে জুনিয়র পুল-টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাকিবুল
নিজস্ব প্রতিবেদক: যশোরে CHERS POOL CENTER এর আয়োজনে অনুর্ধ ১৮ জুনিয়র পুল-টুর্নামেন্টে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এ পুল-টুর্নামেন্টে এ চ্যাম্পিয়ন হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব। ফাইনাল রেস ৯ এর ম্যাচে ৯-৬ ব্যবধানে তিনি এ জয় পেয়েছেন। রানার্স আপ হয়েছে ইসমাম হোসেন মাহি। ৫ দিনব্যাপীর এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন দশজন খেলোয়াড়। তারা হলেন,এম এম আলী রোড, পোস্ট অফিস পাড়ার রাকিব হোসেইন, নীলগঞ্জ সাহাপাড়ার ইসমাম হোসেন মাহি,চাঁচড়া বাজার মোড়ের আব্দুর রহমান,বেজপাড়া ছয়তালার পাশে স্বাধীন। রেলবাজারের পাশে সাজিদুর রহমান,আরবপুর এলাকার আরাবি হোসেন,খড়কি এম এম কলেজ দক্ষিণ গেট এলাকার অনিন্দ্য বিশ্বাস, লোন অফিস পাড়ার ফয়সাল হোসেইন, পালবাড়ি খয়েরতলার সাবিত ও লাল দিঘির পূর্ব পাড়ের সিয়াম সিকদার।

শনিবার সন্ধ্যায় খেলা শেষে বিজয়ীও রানার্স আপের হাতে পুরস্কার তুলে দেন যশোর ৬ নম্বর ওয়ার্ডের নগর বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ ও সাংবাদিক তরিকুল ইসলাম মিঠু।
টুর্নামেন্টেটি সার্বিক ভাবে পরিচালনা করেন শিমুল হোসেন।