মসজিদের সভাপতি পদের বিরোধ নিয়ে যশোরে খুন হয় যুবদল নেতা রুবেল

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: মসজিদের সভাপতি পদের বিরোধ নিয়ে যশোরের বাঘারপাড়ায় খুন হয় যুবদল নেতা রুবেল।

শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মিরাজুল ইসলাম। তিনি জেলার বাঘারপাড়ার খাজুরা ২ নং বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেফতারকৃত, রাব্বি হোসেন ও মারুক হোসেন দু’জনে বাঘারপাড়া উপজেলার তেলি ধান্যপুর গ্রামের রউফ মোল্যা ছেলে। তারা গ্রামের সাধারণ মানুষ। তাদের বিরুদ্ধে কোন ধরনের রাজনৈতিক সম্পৃক্ততার খবর পাওয়া যায়নি। স্থানীয় মসজিদের সভাপতি নির্বাচন নিয়ে রুবেল ও অন্য একটা গ্রুপের মধ্যে মত পার্থক্য দেখা যায়। সেই ক্ষোভ থেকেই রুবেলকে তারা হত্যা করে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমকে তিনি আরো জানান, গত ১৩ই জুলাই বাঘারপাড়ার খাজুরা তেল পাম্পের পাশে রুবেল হাসান (৩৯) কে নির্মম ভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে যশোরের খাজুরা ক্যাম্প পুলিশ ও যশোর ডিবি পুলিশের একটি দল গত কাল শুক্রবার রাতে  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১নং আসামী মোঃ রাব্বি হোসেন (২০) ও ৪নং আসামী মোঃ আসিফ হোসেন (২০)দ্বয়কে আটক করা হয়। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মোতাবেক এজাহারনামীয় ২ নং আসাম মোঃ মারুফ হোসেন (২৩) কে আটক করা হয়। আটককৃত আসামীদের দেওয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়। এজাহার নামীয় ৪ নং আসামী মোঃ আসিফ হোসেন (২০) পরবর্তীতে বিজ্ঞ আদালাতে উক্ত হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *