যশোরে উগ্রবাদ সংগঠন ফাতাহ কমব্যাটের সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে যশোরে ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সদস্য দাবি করা তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণ আটক হয়েছে।

এ সময় তার ঘর থেকে একটি চাপাতি, তারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ও করা হয়।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ৯টার দিকে যশোর সদরের কিসমত নওয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।  আটক  তাহসীন ইসলাম এলাকার ওহিদুল ইসলামের ছেলে।

 

পুলিশ বলছে, আটক তাহসীনের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। পাশাপাশি আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য তিনি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, মূলত ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তাহসীন ইসলামের নামে মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলা রয়েছে। মামলার তৃতীয় নাম্বার আসামি। আটকের সময়ে চাপাতি, তারসহ কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে।

 

তিনি বলেন, আটকের সময়ে সে পুলিশের কাছে স্বীকার করেছে ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য। জিজ্ঞাসায় সে জানায়, তাদের সংগঠনে যশোরে কেউ নাই। আটককৃত তাহসীনকে রাতেই সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, শাহ আমানত সাবির কর্তৃক প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামের একটি সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে।

 

এ ঘটনায় গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ।

আটকের পর পুলিশ জানায়, এদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত, সংশ্লিষ্টতা রয়েছে আফগানিস্তান ফেরত উগ্রপন্থিদের। এরা সম্মিলিতভাবে বসিলাতে বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের আড়ালে চালাচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এর জন্যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া। পাশাপাশি এ চক্রটি টিটিপির আদলে, তেহরিকে তালিবান বাংলাদেশ (টিটিবি) গঠন করতে চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *