বেপরোয়া কাভার্ডভ্যান কেড়ে নিলো নারী-শিশুসহ চার প্রাণ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: বেপরোয়া কাভার্ডভ্যান কেড়ে নিলো নারী-শিশুসহ চার তাজা প্রাণ।

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার রূপদিয়া চাউলিয়া তেল পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার ঘুনিপূর্বপাড়া গ্রামের মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তার ৪ বছরের শিশু সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে ভ্যান চালক আনোয়ার আলী (৭০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকও ইঞ্জিন চালিত ভ্যানকে চাপা দেয়। এতে কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। সাথে সাথে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে নিহত ও গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার আলী ও সৌভিক সাহা নামে এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শন (তদন্ত) কাজী বাবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে একটি ইজিবাইকসহ অপর একটি যানবাহনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও বৃষ্টি সাহার মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকর যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়রা অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহাত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা কাভার্ডভ্যানটি ভাঙচুরের জন্য উদ্যত হয়। সাথে সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ইজিবাইক উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার রেকর্ড করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *