যশোরে ৮ লাখ ৮০ হাজার টাকা সহ দুই প্রতারক গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ৮ লাখ ৮০ হাজার টাকা সহ দুই প্রতারক গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১১ই জুলাই) সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম (৫৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্বপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫৮)।

শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যশোর পুলিশের মুখপত্র গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, আটককৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে । তারা দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে সারাদেশে প্রতারণা চালায়। দীর্ঘ এক মাস যাবৎ এ চক্রটি ছদ্মনাম ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলায় অফিস পরিচালনা করছিলো। তারা নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের প্রলোভনের ফাঁদে ফেলে মনিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমানের কাছ থেকে গত ৮ জুলাই নগদ ২৪ লাখ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মমিনুর রহমান বাদি হয়ে অভয়নগর থানায় মামলা করেন। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্ত করে। সর্বশেষ গতকাল বৃহষ্পতিবার ডিবি পুলিশের দুটি টিম নারায়নগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে রেজাউল ও রফিকুলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ২৪ লাখ টাকার মধ্যে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। আগামীকাল তাদের আদালত হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *