দেশীয় অস্ত্র হ্যান্ডকাপ ওয়াকিটকিসহ যশোরে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: দেশীয় অস্ত্র হ্যান্ডকাপ ওয়াকিটকিসহ দুর্জয় বাবু ঘোষ (২২) নামে যশোরে ভুয়া ডিবি পুলিশের অভিযোগে এক যুবক গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তার দুর্জয় বাবু ঘোষ যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড (বড় বাজার) এলাকার চিত্তরঞ্জন ঘোষের ছেলে।
শুক্রবার (১২ই জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
শনিবার দুপুরে যশোর জেলা (ডিবি) পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্জয় বাবু ঘোষ নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানিসহ বিভিন্ন রকমের আর্থিক সুবিধা নিচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুর্জয় বাবুর বাড়ি থেকে একটি কালো রঙের ওয়াকিটকি সেট (ওয়ার্লেস), দুইটি চাইনিজ কুড়াল, দুইটি ফালার মাথা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি রিফ্লেটিং ভেস্ট, চার জোড়া হ্যান্ডকাফ, পাঁচটি রাবার বুলেট, একটি শটগানের (লেডবল) কার্তুজ, বারটি শটগানের বিস্ফোরিত কার্তুজ জব্দ করা হয়েছে। পরে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান বাদী হয়ে দুর্জয় বাবু ঘোষের বিরুদ্ধে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ।পর দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।