যশোর বেপরোয়া গতির  ট্রাকে প্রাণ গেল জেলের

নিউজটি শেয়ার লাইক দিন
নিজস্ব প্রতিবেদক: নড়াইল থেকে যশোর গামী একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে গিয়ে সিদ্দিক(৫০) নামে এক জেলে বা মৎস্যজীবীর প্রাণ গেছে। সে জেলার বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। 
এই ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।। আহতরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মোস্তাকের ছেলে সুফিয়ান(২০), আক্কাস মোল্লার ছেলে সাহিদুল(১৮), বারিক মোল্লার ছেলে আঃ মজিদ(৪৮)ও জালাল মোল্লার ছেলে কবির(৩৫)। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠিয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ই জুলাই) সকাল সাড়ে আটটার দিকে জেলার বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা শ্রীরামপুর সাঈদ চেয়ারম্যানের বাড়ির সামনে।
স্থানীয়দের বরাত দিয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান,
নড়াইল মহাসড়কের দক্ষিন শ্রীরামপুর গ্রামের সাবেক সাঈদ চেয়ারম্যানের বাড়ির সামনে নড়াইল হতে যশোর গামী  একটি ট্রাক বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা মাছ ধরার জেলেদের উপর দিয়ে উঠিয়ে দিয়ে পুকুরের খাদে পড়ে যায়। এতে করে একজনের মৃত্যু হয়।। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে। তবে চালকো সরকারি চালক পালিয়েছে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ  হাসিব মোঃ আলি হাসান বলেন, সকাল ৯ টা কিছু সময় পরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতাল নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সিদ্দিক নামে ওই ব্যক্তি আধাঘন্টা আগেই মারা গেছে। আহত বাকি চারজনকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসার প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে দু’জনার অবস্থা আশঙ্কাজনক।
তরিকুল ইসলাম মিঠু,
যশোর প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *