যশোরের ট্রেনে কেটে জাহাজ শ্রমিকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর ট্রেনে কেটে শহিদুল ইসলাম (৪৫) নামে এক জাহাজ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে জেলার অভয়নগর উপজেলার হিদে বাসুয়াড়ী দাড়িরপর এলাকার ইসারত মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেআরপি থানার ইনচার্জ মনিতোষ বিশ্বাস।

স্থানীয়রা জানান, নিহত শহিদুল ইসলাম একজন জাহাজের শ্রমিক। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিহত শহীদুল ইসলাম রেললাইনের উপরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলো। এ সময়ে যশোর থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে এসে যশোর জিআরপি পুলিশ মৃত্যু দেহটি উদ্ধার করেন।

 

বিষয়টি নিয়ে যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিতোষ বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। খুলনা থেকে পুলিশের ক্রাইম সিনের সদস্যরা আসলে মৃত্যু দেহটির আলামত সংগ্রহ করা হবে। এ পর মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *