কবুতারের সাথে এ কেমন শত্রুতা !

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় পশুপাখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই পশুপাখি যদি বিষ দিয়ে হত্যা করা হয়, তাহলে মানবতা কোথায় দাঁড়ায়?

হ্যাঁ এমনই একটি ঘটনা ঘটেছে রোববার বিকালে যশোরের মনিরামপুরে। ক্ষেতের মটরশুটি খাওয়ায় প্রায় পাঁচ শতাধিক কবুতরকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জেলার মনিরামপুর উপজেলার তাজপুর গ্রামের সাজ্জাদ হোসেনের জমিতে। এ ঘটনায় জমির মালিক ও ক্ষতিগ্রস্ত কবুতর পালনকারীদের মধ্যে এলাকায় চরম উত্তেজনায় বিরাজ করছে। সাজ্জাত হোসেন যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, যশোর জেলার মনিরামপুর উপজেলার মুক্তারপুর তালসারী তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাত হোসেন। সে মটরশুটি খেতে প্রায় আশপাশের এলাকার কবুতর পড়ে। প্রতিদিনই বিপুল পরিমাণ কবুতরে মটরশুঁটি খায়। কিন্তু এই কবুতরের উৎপাত থেকে বাঁচতে তিনি তিন দিন আগে ওই ক্ষেতে বিষ প্রয়োগ করেন। এতে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত পাঁচ শতাধিক কবুতর মারা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর তৈরি হয়েছে।

কবুতরের মালিক রিপন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এলাকায় কবুতর পালন করি। বাড়িতে ঠিকমতো খাবার দাবার দেয়। কিন্তু মাঝেমধ্যে কবুতর উড়ে গিয়ে বাড়ির আশেপাশের খাবার খায়। সাজ্জাদের মটরশুঁটির জমিত মাঝেমধ্যে গিয়ে পড়ে। কিন্তু তিনি গত দু’দিন আগে মটরশুটি খেতে বিষ দেওয়ার ফলে আমার ২২ টি কবুতর মারা গেছে। তিনি আরো জানান শুধু তারাই না, এলাকার অন্তত ৩০জন মানুষের পাঁচ শতাধিক কবুতর সাজ্জাতের মটর শুটি ক্ষেতের বিষ খেয়ে মারা গেছে।

আজিজুর রহমান বলেন, আমার বারোটা কবুতর মারা গেছে। এছাড়া এলাকার বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানের ৫ শতাধিক কবুতর মটরশুটি ক্ষেতের বিষ খেয়ে মারা গিয়েছে। এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

বিষয়টি নিয়ে মটরশুটি ক্ষেতের মালিক সাজ্জাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কবুতরের উৎপাতের কারণে বিষ প্রয়োগ করা হয়নি। মটরশুটিতে পোকা লাগার কারণে বিষ প্রয়োগ করা হয়েছে। তবে সেই জমি থেকে কবুতর মটরশুটি খেয়েছে কিনা তা তার জানা নেই বলে জানান এ কৃষক।

 

বিষয়টি নিয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। তবে অভিযোগ পেলে বিষয়টি খোঁজখবর নেয়া হবে। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এ ধরনের পোষা পাখির বিষ দিয়ে হত্যা করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *