দুই কাউন্সিলরের নেতৃত্বে মনিরামপুরে পুলিশের উপর হামলা, আটক-৩

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৩ জন আটক হয়েছে। আটকৃত হলেন, মনিরামপুর কামালপুর গ্রামের জয়নালের ছেলে মোজাফফর (৪০), জয় পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম (২৮), হোগলাডাঙ্গা গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শরিফ তরফদার (৩০)

সোমবার দিবাগত (১৯শে ফেব্রুয়ারী) রাতে মনিরামপুর থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

অনুসন্ধানে জানা গেছে, মনিরামপুর থানা পুলিশের উপর হামলাকারীদের নেতৃত্বে ছিলেন মনোরামপুর দুর্গাপুর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী ও কামালপুর ওয়ার্ডের কাউন্সিলর পাগলা বাবুল। তারা এর আগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছত্রছায়ায় নানা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তারা স্বপন ভট্টাচার্যকে ছেড়ে নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াকুব আলীর ছত্র ছায়ায় থেকে পুলিশের উপর আক্রমণ সহ নানা অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন। ইয়াকুব আলীর গ্রুপে যোগদানের পর তারা আরো বেপরোয়া হয়ে ওঠে।

স্থানীয় নিজামুদ্দিন জানান, কাউন্সিলর পাগলা বাবুল ও আদম আলীর কারণে মনিরামপুর শহরটা রসাতলে চলে গেছে। তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী কার্যকালের সাথে যুক্ত রয়েছে। তাদের বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসায়ীদের সেল্টার দেওয়া ও সন্ত্রাসীর কার্যাবলী পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সোমবার রাত নয়টার দিকে মণিরামপুর পৌরসভার সামনে কাউন্সিলর পাগলা বাবুল ও আদম আলীর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসীরা মোশারফ নামের এক শাড়ী ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। বিষয়টি পুলিশকে জানালে মণিরামপুর থানার পুলিশ পরিদর্শক বক্করে সঙ্গে কয়েকজন পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশকে দেখেই কাউন্সিলর বাবুলসহ অন্যরা পুলিশের উপর হামলা করেন।  এ ঘটনায় সেকেন্ড অফিসার এসআই বক্কর গুরুতর আহত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *