দুই কোটি টাকার স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: এক কোটি ৯৩ লাখ টাকা মূল্যের ৯০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। সে ভারতের মুম্বাই ভিওয়ান্দি এলাকার আমিন আহমেদ আনসারীর ছেলে।

বুধবার ভোর পাঁচটার দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা যশোর ঝুমঝুমপুর তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে এসব স্বর্ণসহ তাকে আটক করেন। এ সময়ে আর হেফাজত থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, আটক ওয়াজিদ আলী আমিন আহমেদ ভ্রমণের ছদ্মবেশে তিনি স্বর্ণ পাচার করে আসছিলেন। তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমনাগমন করেন। তিনি গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ ভারতের মুম্বাই হতে বিমানযোগে দুবাই গমন করেন। পরবর্তীতে দুবাই হতে ঢাকা এবং সড়ক পথে ঢাকা হতে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। আটকৃৃতের বিরুদ্ধে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচারের মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্ণ  যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *