বেনাপোলে ৬ বছরের শিশু ধর্ষণের দায়ে যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৬ বছরের আখি মনি (ছদ্মনাম) নামে এক শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনায় ধর্ষক ইকবাল হোসেন কে (১৯) পুলিশ রাতেই আটক করেছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১৮ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল কাগজপুকুরে অভিযান চালিয়ে তাকে আটক করে বেনাপোল পোর্টথানা পুলিশ। সে বেনাপোল কাগজপুকুর গ্রামে মুজিবর রহমানের ছেলে।
অভিযোগ সূত্র থেকে জানা গেছে, শনিবার বিকালে বেনাপোল  কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া শিশু আখি মনি (ছদ্মনাম) নামে তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল। এসময়ে ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময়ে ধর্ষক পালিয়ে যায়। করে দুপুরে শিশুটির পিতা বেনাপোল থানায় ঘটনার বিবরণ দিয়ে মামলা দায়ের করেন। ওই ঘটনায় রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করেন এবং রোববার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করেন।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি)  সুমন ভক্ত জানান, শনিবার দুপুরে ভিকটিমের বাবা থানায় হাজির হয়ে ধর্ষন মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ এর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *