যশোর পুলিশের অভিযান চাঁদাবাজ সন্ত্রাসী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর পুলিশের অভিযান চাঁদাবাজ, সন্ত্রাসী, চোরাকারবারীও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে । কোন জনপ্রতিনিধি বা নিরাপদ মানুষের বিরুদ্ধে নয়। যারা আইনশৃঙ্খলার তোয়াক্কা না করে বিশৃঙ্খলা ঘটিয়ে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবেন। তাদের বিরুদ্ধেই যশোর পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

রোববার (১৮ই ফেব্রুয়ারী) দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের এ কথা জানান।

উল্লেখ্য গত এক সপ্তাহ জুড়ে শহরে হত্যা ও সন্ত্রাসী মত অপরাধ বেড়ে যাওয়ায় যশোর জেলা পুলিশ অপরাধীদের লাগাম টানতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এসব অভিযানে যশোরের বহুল আলোচিত পৌর কাউন্সিলর ও হত্যাসহ একাধিক মামলার আসামী জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন ও শহরের রেল স্টেশন এলাকার একাধিক মামলার আসামী ও বহিষ্কৃত যুবলীগ নেতা ম্যানসেলসহ তাদের বেশ কিছু সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের এ অভিযান অব্যাহত রাখার ফলে যশোরে পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগের একটি অংশের জনপ্রতিনিধিদের হয়রানির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে ডাক দেয়। সেখানে পুলিশের বাধার মুখে তারা সেখান থেকে পালিয়ে গিয়ে সন্ধ্যায় যশোর পৌরসভায় পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগে উল্লেখ করেন, তাদের প্রতিপক্ষ শাহীন চাকলাদারের পক্ষের জনপ্রতিনিধি ও কর্মীদের কোনোরকম বাধা দেওয়া হচ্ছে না। অথচ সংসদ সদস্য কাজী নাবিল গ্রুপের লোকজনদেরকে পুলিশ নানাভাবে হয়রানীও নির্যাতন করছে।

পুলিশ সুপারের ব্রিফিং এর ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

তারই পরিপেক্ষিতে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসপি প্রলয় কুমার জোয়ারদার বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনও অপরাধীর বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। যশোরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও মানুষের জানমালের নিরাপত্তার লক্ষে পুলিশের কঠোর ভূমিকা অব্যাহত থাকবে।

যশোরে মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি বলেন, গত এক সপ্তাহ যাবত ধরে পুলিশের অভিযান প্রশংসনীয়। একাধিক মামলার ও দাগী আসামিদের এর আগেই ধরা উচিত ছিল। যদিও যে হত্যাকান্ড গুলো সংগঠিত হয়েছে তার অধিকাংশরাই  একাধিক মামলার আসামি ছিল। কিন্তু সম্প্রতি শহরে পর পর বেশ কয়েকটা হত্যাকাণ্ডে পুলিশ নড়ে চড়ে বসেছে। আগে থেকেই এ ধরনের অভিযান অব্যাহত রাখলে সম্প্রীতি হত্যাকাণ্ড গুলো ঘটতো না বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *