যশোরে টগর হত্যাকাণ্ডে ৬বাড়িতে আগুন দিয়ে বস্মিভূত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বারান্দীপাড়া কবরস্থান এলাকায় ছয়টি বাড়িতে আগুন দিয়েছে নিহত টগরের লোকজন। এতে বাড়ি গুলো পুড়ে পুরোপুরি বশ্মিভূত হয়ে গেছে।

এর আগে শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছুরিকাঘাতে জখম টগরের মৃত্যু হয়। সে শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে।

উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারী গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭ থেকে ৮ জনের একদল মাদক কারবারী টগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে ঢাকায় রেফার করা হয়।

পুড়ে যাওয়া ঘরের মালিক এডভোকেট তারেক বলেন, টগর হত্যা মামলার আসামী আয়ন তার একটি ঘরে ভাড়া থাকতেন। গতকাল ঢাকা থেকে লাশ নিয়ে এসে দাফনের পর রাত আনুমানিক ১১ টার দিকে টগরের বন্ধুবান্ধব ও তার আত্মীয়-স্বজনরা হত্যাকারী আয়নের থাকা একটি ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এ সময়ে আগুনে মোট ছয়টি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় রাতেই পুলিশ দু’জনকে আটক করে নিয়ে গেছে বলে তিনি জানান।

যশোর ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুনুর রশিদ বলেন, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে আগুন লাগার খবর আসে। সাথে সাথে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এক ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন দেয়া ছয়টি বাড়ি পুরোপুরি বশ্মিভূত হয়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব নয় বলে জানান এ কর্মকর্তা।

বিষয়টি নিয়ে দফায় দফায় যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের মুঠোফোনে সংযোগ দিলেও তিনি তার ফোনটা রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *