স্টাফ রিপোর্টার: যশোর শহরের বারান্দীপাড়া বটতলায় ছুরিকাঘাতে জখম টগরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে।
উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭/৮ জনের একদল মাদক কারবারী টগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে ঢাকায় রেফার করা হয়।
এদিকে, এদিকে এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বারান্দীপাড়া বটতলা এলাকার মিলন, সালাম, ইমরানসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই মো. লিটন জানান, মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে