যশোরে ছাদ থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় নির্মাণাধীন ৬তলা ভবনের তিনতলার ছাদ থেকে পড়ে নুরু উদ্দীন (৪৫) নামের এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকালে পৌরসভা ভবনের বিপরীতে ৬নং ওয়ার্ডের অন্তর্গত বাকপাড়ার আক্তারুলের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর উদ্দীন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাফেজ নওয়াব আলীর ছেলে।

নিহতের মেজো ভাই নাজিম উদ্দীন জানান, পরিবার নিয়ে দীর্ঘদিন আগেই জমি কিনে চৌগাছার বিশ্বাসপাড়ায় বসবাস করেছেন তারা। বৃহস্পতিবার বিকালে পৌরসভার বিপরীতে ছয়তলার একটি ভবনে কাজ চলাকালীন হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। সেখানে তার ভাই নূর উদ্দীন পানির লাইনের কাজ করছিল। একপর্যায়ে ঝড় বেশি হলে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে হেল্পারদের সাবধানে ভবন থেকে নামতে বলে নূর উদ্দীন।

তবে এ সময় পা পিছলে নিজেই ৬ তলা থেকে পড়ে মারাত্মক আহত হয়। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে যশোরে হাসপাতালে পাঠান। যশোর পৌঁছানোর পর চিকিৎসাধীন তার ভাইয়ের মৃত্যু হয়।

চৌগাছায় থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *