যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফফার (৪৭) নামে এক সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে জেলার মনিরামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে জেলার মনিরামপুর উপজেলার মোহনপুর দক্ষিণপাড়া এলাকার মৃত বাক্কা আলী বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদশীর জানান আব্দুল গফফার সকালে মনিরামপুর বাজারে রাস্তা পার হচ্ছিল। এ সময়ে কেশবপুর থেকে যশোর গামী একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, সকাল দশটার দিকে তিনি মনিরামপুর বাজারে রাস্তা পার হচ্ছিলো। এ সময়ে কেশবপুর থেকে যশোর গামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী চালক পালিয়ে গেছেন বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *