যশোরে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিজিবি সদস্য কারাগারে

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিজিবির সুবেদার নজরল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবারে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে স্পেশাল জজ (জেলা ও দায়রা আদালত) শামসুল হক তাকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

সুবেদার নজরুল ইসলাম যশোর ২৬ বিজিবি ব্যাটেলিয়ান সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

আদালত সূত্র থেকে জানা যায়, সাতক্ষীরা কামলানগর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম ২০১৪ সালে ঈদুল আযহার সময় ব্যবসার উদ্দেশ্যে ৪ হাজার ৬৭৭টি গরুর চামড়া ক্রাই করেন। স্থায়ীভাবে সেগুলো প্রক্রিয়াজ করনের পর ১৪ ই অক্টোবরে তিনি বিক্রির উদ্দেশ্যে একটি ট্রাকে করে নাটরে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। এরপর বিজিবি সুবেদার নজরুল ইসলাম যশোরের রাস্তা থেকে চামড়ার ট্রাকটি আটক করে ২৬ বিজিবি ব্যাটেলিয়নের সদর দপ্তর ঝুমঝুম পুরে নিয়ে যান।

ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল জাহাঙ্গীর হোসেনকে চামড়ার বৈধ কাজগপত্র দেখালেও তিনি পাচারের কথা বলে সুবেদার মেজর নজরুল ইসলামের সাথে কথা বলতে বলেন ।

সুবেদায় মেজর মজরুল ইসলাম তখম ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। ওই সময়ে ১ লাখ টাকা জোগাড় করে ৬ সুবেদার নজরুল ইসলামকে দেয়৷ হয় । পরের দিন সকালে রফিকুল ইসলাম বিজিবি ক্যাম্পে গিয়ে দেখেন চামড়! নিলামে বিক্রি করে ট্রাক ছেড়ে দিয়েছে।  এ ঘটনায় রফিকুল ইসলাম ওই দুইজনকে আসামি করে ওই বহুরের ১৭ নভেম্বর দুর্নীতি প্রতিরোধ আইনে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন ।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক সৌরভ দাস ২০১৬ সালের ৩০ আগস্ট সুবেদার নজরুল ইসলামকে অভিযুক্ত ও লেফটেন্যান্ট কর্ণেল জাহার্গীর হোসেনের অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন জমা দেন।

দীর্ঘ সাক্ষীগ্রহণ শেষে ২০২৩ সালের ১লা নভেম্বরে এক রায়ে আসামি সুবেদার নজরুল ইসলামকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন ।

সাজাপ্রাপ্ত সুবেদার নজরুল ইসলাম পুলিশী গ্রেফতার এড়াতে সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন । বিচারক শুনানী শেষে জমিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *