বেনাপোল বন্দর উন্নয়নের কাজে বিএসএফের বাধা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ববৃত্ত ও প্রধান স্থলবন্দর বেনাপোল সম্প্রসারণ উন্নয়নের কাজে এবার বাঁধ সেধেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ কাজ করার অভিযোগে বেনাপোল স্থলবন্দরের নব নির্মাণাধীন কার্গো ভেহিকেল ‘ট্রাক টার্মিনালের’ এর একাংশের কাজ বন্ধ করে দিয়েছে।

ফলে টানা ১১ দিন বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে অবহিত করা হলেও কোনো সুরাহা মেলেনি।

কাজ বন্ধ থাকায় যথাসময়ে নির্মাণ কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ সমস্যা সমাধানে দুই দেশের কূটনৈতিক আলোচনা জরুরি হয়ে পড়েছে। তাই না হলে যেকোনো সময় সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

কাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) জিল্লুর রহমান চৌধুরী বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

টার্মিনালের কাজ বন্ধ থাকার বিষয়ে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, বিএসএফের পক্ষ থেকে কাজ বন্ধের কথা আমরা জেনেছি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপর উদ্বোধন কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করবেন। সে বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে বলে জানানে কর্মকর্তা।

 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম(ট্রাফিক) বলেন, চলতি বছরের জুনে কার্গো ভেহিকেল ‘ট্রাক টার্মিনালের’ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তার আগেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) নির্মাণাধীন কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। যে কারণে আজ থেকে ১০ দিনের অধিক সময় নির্মাণাধীন কাজ বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এরপর পুনরায় নির্মাণ কাজ চালু করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *