যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক মামলার আসামী সোহেল(৩৯) গ্রেফতার হয়েছে ।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারী) সকালে মাগুরা জেলার মাগুরা সদরের বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে যশোর র‍্যাব-৬ এর সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

যশোর র‍্যাব সূত্র থেকে জানা গেছে,গ্রেপ্তার হওয়া সোহেলের বিরুদ্ধে যশোরে ২০১২ সালের ২৬ শে জুলাই বিপুল পরিমাণের ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়। তার কিছুদিন পর সে আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেই তদন্তের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত ২২শে অক্টোবর ২০২৩ তারিখে আসামীকে যাবজ্জীবন কারাদন্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডের সাজা প্রদান ও গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। একপর্যায়ে মঙ্গলবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে মাগুরার বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারকৃত সোহেল মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে মাগুরা বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *