বেনাপোলে সাজাপ্রাপ্ত ৯আসামী গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে আদালতের সাজাপ্রাপ্ত গ্রেপ্তার পরোনাভুক্ত ৯ আসামী গ্রেফতার হয়েছে।
সোমবার সন্ধ্যা রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অধিভুক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল দৌলতপুর গ্রামের মোসলেম আলীর ছেলে কোরবান আলী (৪৫), শিকড়ি গ্রামের শওকত আলীর ছেলে জাহিদুল ইসলাম, সাদীপুর গ্রামের ইনতাজুরের ছেলে ইমরান (২৪), ভবেরবেড় পূর্বপাড়ার মালেকের ছেলে সোহেল শেখ (২৬), একই গ্রামের মৃত শামসুরের ছেলে আবুল বাশার,  সাদীপুর গ্রামের নায়েব আলীর ছেলে শাওন, একই গ্রামের আলম ফকিরের ছেলে মিরাজ (২১), শিকড়ী পীরবাড়ী ফজের আলীর মেয়ের জামায় আনিছুর রহমান (৩৫), বেনাপোল কাগজপুকুর বাজারের মৃত জুলহাস হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৮)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা সবাই মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী। তারা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন। গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত বেনাপোলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *