বেনাপোলে দু’টি পিস্তলসহ দু’জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে রুবেল(৩৫) ও ইয়াসিন আলী নামে দু’জন দুটি পিস্তল সহ দু’জন আটক হয়েছে।

রোববার (৪ই ফেব্রুয়ারী) ভোর পাঁচটার দিকে বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন রেপিড একশন ব্যাটেলিয়ন র‌্যাব-৬ এর সদস্যরা।

আটক রুবেল পুটখালী জালাল হোসেনের ছেলে ও ইয়াসিন একই এলাকার ওবায়দুর রহমানের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজার
মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী কাজে লিপ্ত ছিলো। রোববার ভোর পাঁচটার দিকে বেনাপোল পুটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে দু’টি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *