বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের মৃত্যু দেহ ফেরত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্ত বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের মৃত্যু দেহ ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার সকাল ১০ঃ১৫ মিনিটে (২৪ জানুয়ারী) যশোরের বেনাপোল শিকারপুর সীমান্ত দিয়ে তার মৃত্যু দেওয়া হস্তান্তর করে ভারতের সীমন্তরক্ষী বাহিনী  (বিএসএফ)। গুলি করে হত্যার দুই দিন পরে তার এ মৃতদেহ হস্তান্তর করা হলো।

যশোর-৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আহমেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মাসুদ রানা লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। সেখান থেকে যশোর বিজিবি ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়া গ্রামে পরিবারের কাছে হস্তান্তরের জন্য পাঠানো হবে।

উল্লেখ, যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে সোমবার ভোরে চোরাকারবারিরা ভারত থেকে চোরাইপথে গরু আনছিল। এ সময়ে বিজিবি সদস্যরা চোরকারবারিদের ধাওয়া দিলে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য রইস উদ্দিন ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে যান। প্রথমে তাকে খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। সেখান থেকে যশোর বিজিবি ব্যাটালিয়নে নেওয়া হবে। পরে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *