স্টাফ রিপোর্টার: যশোরে ১৫০ পিস ইয়াবার ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী ) রাত সাড়ে ৯টার দিকে জেলার শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের ইউনূসের নবনির্মিত বিল্ডিং এর সামনে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, যশোর শার্শা রাড়ীপুকুর এলাকার মোবারক হোসেনের ছেলে সেলিম হোসেন(৩৬), একই উপজেলার বাগআঁচড়া (বাগুড়ী) এলাকার শওকত আলীর ছেলে সজিব (২৩) ও একই এলাকার রবিউল হোসেনের ছেলে মাহমুদুল হাসান(২৫)।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শার্শা উপজেলার রাড়ীপুকুর এলাকায় মাদক কেনাবেচার জন্য আটকৃতরা অবস্থান করছে। এ সময়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটা চৌকস রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবার ট্যাবলেট সহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।