যশোরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ১০০ পিস ইয়াবাসহ সবুজ অধিকারী ওরফে সণজিত(৪৪) নামে এক মাদক কারবারী আটক হয়েছে।

সে যশোর সদর উপজেলার বিরামপুর কালিতলা এলাকার মৃত নিরঞ্জন অধিকারীর ছেলে।

বুধবার (১০ই ডিসেম্বর) দিবাগত রাত পৌনে দশটার দিকে যশোর জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটা দল যশোর সদর উপজেলার বিরামপুরে রাশেদের দোকানের সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করেন।

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটকৃত সবুজ অধিকারী ওরফে সণজিত যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *