সাতসকালে মাটির ট্রাকে কেড়ে নিল স্কুল শিক্ষার্থী নদীর জীবন

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক:  সাতসকালে মাটির ট্রাকে কেড়ে নিল স্কুল শিক্ষার্থী নদীর জীবন।

নিহত নদী ঘুরলে মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী ও ঘুরুলিয়া গ্রামের সাহেব আলীর একমাত্র মেয়ে।

আজ বৃহস্পতিবার (১১ই জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে যশোর জেলা সদর উপজেলার ঘুরুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতর চাচাতো ভাই রানা বলেন, আমি বাড়িতে ছিলাম। আমার মামা তাকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। ঘুরুলিয়া বাজারে পৌঁছালে সামনের দিকে থেকে একটা মাটির ট্রাক তাদেরকে চাপা দেয়। সাথে সাথে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা আমার বোন নদীকে মৃত্যু ঘোষণা করেন। মামাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এমন ধরনের কোন ঘটনা আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে আপনাকে জানানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *