প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরে প্রতিবেশীর বাড়িতে মুরগী যাওয়াকে কেন্দ্র করে মোমেনা বেগম (৩৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে তারই আপন চাচতো ভাই আব্দুল আলিম ও তার পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে(১০ই জানুয়ারী) বুধবার সন্ধ্যায় জেলার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে। এ ঘটনায় গতকাল রাতে থানায় মামলা হয়। একপর্যায়ে সকালে পুলিশ চিংড়ি বাজার থেকে আব্দুল আলীমকে আটক করেন।

নিহত মোমেনা বেগমের আরেক চাচতো ভাই রেজাউল বলেন, মোমেনা বেগমের শ্বশুরবাড়ি কেশবপুর ১ নম্বর ত্রিমনি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া। তার রাসেল (১৩) বছরের একটা পুত্র সন্তান ও সুমাইয়া নামে চার বছরের একটা কন্যা সন্তান রয়েছে। স্বামী রবিউল ইসলাম এলাকায় কাজকর্ম না থাকায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য টাকা দেয়। এক পর্যায়ে ৩ই ডিসেম্বর তিনি মালয়েশিয়ায় যাওয়ার জন্য চট্টগ্রামে যান। কোন একটা ঝামেলার জন্য তিনি মালয়েশিয়ায় যেতে পারেননি। তাই এক মাসের অধিক সময় ধরে সেখানে আটকে আছে। তার ছেলে রাসেল মাদ্রাসায় হাফেজি পড়ে। ছোট শিশু সুমাইয়া এখনো স্কুলে যেতে পারে না। নির্বাচনের পরের দিন অর্থাৎ সোমবার দুপুরে তিনি জ্বালানি কাঠ নেয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চাতড়ায় আসেন। সন্ধ্যায় তার মায়ের মুরগির বাচ্চা প্রতিবেশী চাচতো ভাই আব্দুল আলীমের বাড়িতে গেলে তিনি বিষয়টি নিয়ে তার মাকে অকথ্য ভাষায় গালাগালি করেন।

এ সময়ে মোমেনা বেগম প্রতিবাদ করলে আব্দুল আলিম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলেন সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। সংবাদ পেয়ে না বেগমের স্বামী চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে এখনো বাড়িতে এসে পৌঁছায়নি।

 

চাতড়ার ইউপি সদস্য আনারুল বলেন, মোমেনার চাচতো ভাই ঘাতক আব্দুল আলীমদের সাথে এর আগে মোমেনাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে একটু ঝামেলা ছিল। সেটা আমরা ইউনিয়ন কাউন্সিলে মিটিয়ে করে নিষ্পত্তি করে দিয়েছিলাম। ধারণা করা হচ্ছে সেই ক্ষোভ থেকে সামান্য মুরগীর বাচ্চা যাওয়া কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

বিষয়টি নিয়ে মামলা তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতেই মামলা হয়েছে। ঘাতক আলিমকে ধরার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

বিষয়টি নিয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের কাছে জানতে চাইলে, তিনি বলেন ইতিমধ্যে ঘাতক আব্দুল আলীমকে আটক করা হয়েছে। তিনি যশোর এম এম কলেজের একজন শিক্ষার্থী। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *