বিমানবন্দরে হাজারো নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হলো দেশের কনিষ্ঠ এমপি আজিজুর

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: বিমানবন্দরে হাজারো নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হলো দেশের কনিষ্ঠ এমপি আজিজুর রহমান।

আজ বৃহস্পতিবার (১১ই জানুয়ারী ) দুপুর ১২ টায় ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছালে হাজারো নেতাকর্মীরা দেশের এই কনিষ্ঠ সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়।

এ সময় বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নেতাকর্মীদের ভীড়ের কারণে পরিবেশ ঠিক রাখতে প্রাইভেট কারের ভিতর থেকে হাত নাড়িয়ে নেতা-কর্মীদেরকে স্বাগত জানান।

তারপরে একই সাথে কেশবপুরের উদ্দেশ্যে সাড়ে ১২ টার দিকে রওনা হন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন
কেশবপুর পৌর কাউন্সিলর কবির হোসেন,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কেশবপুরের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা, শামীম হোসেন, তরিকুল ইসলাম, টিপু সুলতানসহ হাজারো নেতা কর্মী।

আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে প্রায় ২শত প্রাইভেট কার, ১শত মোটরসাইকেল নিজেদের খরচে কেশবপুর থেকে যশোর বিমান বন্দরে আসেন। এবং বিমানবন্দর থেকে সাড়ে ১২ টায় এমপিকে সাথে নিয়ে কেশবপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন । এসময় শহরের বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *