কেশবপুরে ঈগলে ধরাশায়ী নৌকা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ৪৮ হাজার ৮৪২ ভোট পেয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুর রহমান বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৭ ভোট।

রবিবার (৭ জানুয়ারী) রাত ১০ যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে শক্তিশালী এ নৌকা প্রতীকের হেভি ওয়েট প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করায় কেশবপুর জুড়ে ঈগলের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে ভাসছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *