ভোটের পর বাড়ি থেকে ধরে নিয়ে পেটানো হবে নৌকা প্রতীকের নেতার স্লোগান

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর গত ১৯শে ডিসেম্বর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। ইতিমধ্যে প্রার্থীরা যে যার মত করে রাত দিন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তবে গতকাল নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারের নেতার বিরুদ্ধে ভোটের পর স্বতন্ত্র প্রার্থীদের বাড়ি থেকে ধরে নিয়ে পিটানোর ছবি ভাইরাল হয়েছে।

তিনি কেশবপুর উপজেলার পৌর স্বেচ্ছাসেবী লীগের আহ্বায়ক।  ২২শে ডিসেম্বর পৌরসভার বাইশা এলাকায় নৌকা প্রতীকের প্রচারে এগিয়ে তিনি এ হুংকার দেন।

তবে বিষয়টি নিয়ে যশোর কেশবপুর-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারের মুঠোফোনে কয়েকবার সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *