যশোরে ১০ কেজি গাঁজা-ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ১০ কেজি গাঁজাও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

আটককৃতরা হলেন, জেলার চৌগাছা উপজেলার গয়রা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রুহুল আমিন (২৭) ও চৌগাছার হিজলি এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (২৫)।

শনিবার (১১ই নভেম্বর ২০২৩) ভোর সাড়ে পাঁচটার দিকে জেলার চৌগাছা উপজেলার আমদুলিয়া মোলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাদের আটক করেন যশোর জেলা গোয়েন্দা  (ডিবি) পুলিশের সদস্যরা।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। শনিবার ভোরে জানতে পারি আটকৃতরা ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করছে। এ সময়ে  সাথে সাথে সেখানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলে সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে পাঠালে ভোর সাড়ে পাঁচটার দিকে আন্দুলিয়া-আড়া সিংড়া রোডের মোলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে ও দুই মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিটি সহ আটক  করতে সক্ষম হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *