যশোরে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে যুবক উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে জাকারিয়া রহমান শান্ত (১৭) নামে এক যুবক বেলা ১১ টার দিকে পার্কে বসে বন্ধুদ জন্য অপেক্ষা করছিলো।

কিছু সময় পরে বেলা সাড়ে ১১ টার দিকে দুই যুবক এসে তার বুকে চাকু ধরে রিকশাযোগে নিয়ে যায় যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া লিচুতলা হতে ঝুমঝুমপুর গামী পাকা রাস্তার পাশে বাবুর বাগানে। সেখানে তার কোমরে চাকু ধরে বসিয়ে রাখা হয়। এরপর তার ফোন কেড়ে নিয়ে তার বাবা মাইক্রোচালক আনিসুরের কাছে ফোন দিয়ে অপহরণের বিষয়টি জানিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়। তার বাবা আনিসুর বিষয়টি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশের এলআইসি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের সনাক্তসহ অবস্থান নিশ্চিত করেন। এরপর বিকাল সাড়ে পাঁচটার দিকে সেখানে অভিযান চালিয়ে অফহারণকারী জাকারিয়া রহমান শান্তকে উদ্ধার করেন অপহরণকারী চক্রের সদস্য মারুফ হোসেন ওরফে মুকুল (১৯) ও রিপন (২২) নামে দুই জন কে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মারুফ হোসেন ওরফে মুকুল যশোর শহরতলীর বারান্দি মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ওমর ফারুকের ছেলে ও রিপন এলাকার মনসুর মোল্লার ছেলে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, জাকারিয়া রহমান শান্ত নামের ছেলেটি একটু আলাভোলা। গতকাল বেলা ১১ টার দিকে যশোর পৌর পার্ক থেকে ও দুই অপহরণকারী শান্তকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। ছেলেটির বাবা আনিসুর রহমান আমাকে জানালে আমি গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক শফি আহমেদ রিয়ালকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেয়। তিনি প্রযুক্তির সহায়তায় ভিকটিমও অপহরণকারীদের সনাক্ত ও অবস্থান নির্ণয় করেন। এরপর ছয় ঘন্টার মধ্যে অর্থাৎ বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হন। দুপুরে তাদের বিরুদ্ধে অপহরণে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *