যশোর থেকে ১০টি ট্রেন বোঝায়ে নেতাকর্মী গেল প্রধানমন্ত্রীর জনসভায়

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিবেদক: অবশেষ দিনক্ষণ শেষে দশটি ট্রেন বোঝায় করে যশোরের নেতা কর্মীরা গেলেন খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায়।

সোমবার (১৩ই নভেম্বর) দুপুরে খুলনার সার্কিট হাউস মাঠে জনসভা করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে ২টায় তিনি জনসভাস্থলে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

সেই লক্ষ্যে ইতিমধ্য ১০টি ট্রেনে করে খুলনার জনসভার ময়দানে পৌঁছেছেন যশোরের প্রায় দশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার সকালে যশোর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্টেশনে ভিড় করছেন। একের পর এক খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে  ছেড়ে যায় দশটি ট্রেন ।

আওয়ামী লীগের কর্মী রাজু বলেন বলেন, অনেক উৎসাহ নিয়ে আজ প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছি। প্রধানমন্ত্রীর মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহে যশোর থেকে হাজার হাজার নেতা কর্মীরা খুলনায় রওনা হয়েছেন। ইতিমধ্যে অনেকে পৌঁছে গেছেন।

খুলনা প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়া আলমগীর হোসেন বলেন, আমি পেশায় একজন রিকশাচালক। প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার উপলক্ষে আজ রিকশা চালানো বন্ধ রেখেছি। খুলনায় যাওয়া আসার জন্য আমাদের ট্রেন দেওয়া হয়েছে। এতে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা আনন্দিত প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সুযোগ পেয়ে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে যশোর অঞ্চলে সব শ্রেণীর লোকের মাঝে আনন্দ উৎসব তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় যশোরের নেতাকর্মীদের যোগদান করার জন্য সকাল ৮টায় যশোর থেকে পর পর ১০টা যাত্রীবাহী ট্রেন নেতাকর্মীদের নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মধ্যে অভয়নগর থেকে ২টি ট্রেন, বেনাপোল থেকে ২টি ট্রেন ও যশোর সদর থেকে ৬টি ট্রেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে খুলনা উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া যশোরের বিভিন্ন উপজেলা থেকে এক হাজার বাস নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলে পৌঁছে গেছেন। তাই দেশের মানুষের ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে থাকার জন্য মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এ আওয়ামী লীগ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *