স্টাফ রিপোর্টার: যশোরে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবিরা সুলতানা মুন্নি (৪৭) আটক হয়েছে।
শুক্রবার (৩ই নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে যশোর ঘোপ জেল রোড এলাকা থেকে তাকে আটক করেন যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -৬) এর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন
সাবিরা সুলতানা মুন্নি জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত বিএনপি নেতা নাজমুল ইসলামের স্ত্রীও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান।
যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন ,গত ইং ৩১ অক্টোবর ২০২৩ তারিখে সাবিরা সুলতানা মুন্নির নেতৃত্বে ৪০-৫০ জন দুষ্কৃতকারীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে যশোর জেলার ঝিকরগাছার কৃত্তিপুর তিন রাস্তার মোড়ে (ট্রাক টার্মিনাল) ককটলে বিস্ফোরণ ঘটায়। উক্ত নাশকতা সৃষ্টির অপরাধে সাবিরা সুলতানা মুন্নির বিরুদ্ধে যশোর ঝিকরগাছা থানায় একটি নাশকতা মামলা রুজু হয়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরো ২ টি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এসব মামলায় তাকে আটক করা হয়েছে বলে তিনি জানান।