যশোরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : “পুলিশ -জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”। এই স্লোগান সামনে রেখে যশোর জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় যশোর পুলিশ লাইন্সে জেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।

কর্মসূচির শুরুতেই উপস্থিত সকলকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পুলিশ লাইন্স গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।এরপর অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (“ক” সার্কেল), যশোর।

তিনি বলেন এবারের দিবসটির প্রতিপাদ্য হলো “পুলিশ -জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”। আমরা সকলে এই স্লোগানকে মনে-প্রাণে ধারণ করবো। সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশেংয়ের বিকল্প নেই।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি যশোর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ বেলাল হোসাইন।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/11/1042023222130.jpg

বেলাল হোসাইন বলেন, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দিক-নির্দেশনায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার বলিষ্ঠ নেতৃত্বে জেলা পুলিশ দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশিং ফোরামের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার যশোর, উক্ত ফোরামের সদস্য সচিব জে.এম ইকবাল হোসেন, অধ্যক্ষ ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সভাপতি, কোঃ মডেল , থানা কমিউনিটি ফোরাম, অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সভাপতি, মনিরামপুর থানা, কমিউনিটি ফোরাম, অধ্যাপক মর্জিনা আক্তার, অধ্যক্ষ সরকারি এমএম কলেজ, যশোর।

এবছর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হয়েছেন অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সভাপতি, মনিরামপুর থানা কমিউনিটি ফোরাম এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হয়েছেন পুলিশ পরিদর্শক মকবুল হোসেন, বাঘারপাড়া থানা, যশোর।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/11/1042023222059.jpg

এসময়ে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম সোহাগ,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, যশোর, মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বীব মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক গোষ্ঠীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, অফিসার ও ফোর্সবৃন্দ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *