স্টাফ রিপোর্টার: যশোরে বিআরটিসি বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৪ আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার সরকার বাদী হয়ে এ মামলাটি করেছেন।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) পলাশ কুমার বিশ্বাস সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মনিহার সিনেমা হলে অদূরে বিআরটি এ পরিবহনে অগ্নি সংযোগের ঘটনা তদন্ত করে জানা যায়, বিএনপি-জামায়াতের লোকজন শহরের মণিহার এলাকায় বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দিয়েছিলো। এরপর শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালী থানার এসআই জয়ন্ত কুমার সরকার বাদী হয়ে মামলা করেন। মামলায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। বাকিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখা হয়েছে।