যশোরে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র-গুলি-মাদকদ্রব্যসহ আটক-২

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র-গুলি-মাদকদ্রব্যসহ দুই জন আটক হয়েছে।

বৃহস্পতিবার (২ই নভেম্বর)  দিবাগত রাতে জেলার বাঘারপাড়া উপজেলার ভবানীপুর মেসার্স মতিন এলপিজি ফিলিং ষ্টেশনের পিছনে ইসতিয়াক আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, ২টি চাকু, গাজাও ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

সে বাঘারপাড়া উপজেলার ভবানীপুর পাঠান পাইকপাড়া এলাকার মৃত জুলফিকার মতিনের ছেলে।

এর আগে কোতয়ালী মডেল থানার কিসমত নওয়াপাড়া এলাকার যশোর–মাগুরা সড়কের পাশ থেকে ১টি প্রাইভেটকারসহ ইশতিয়াক ও মুকুলকে ২ রাউন্ড রাইফেলের গুলিসহ আটক করেন ডিবি পুলিশের সদস্যরা।

তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর উপর ভিত্তি করে পরে মধ্যরাতে বাঘারপাড়া উপজেলার ভবানীপুর মতিন এলপিজি ফিলিং স্টেশনের পিছনে অভিযান চালিয়ে উল্লেখিত দেশীয় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেন। আটক মুকুল মাগুরা জেলার শালিকা উপজেলার পূর্বপাড়া আড়পাড়া এলাকার মৃত সিদ্দিক মোল্লার ছেলে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জেলার সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় অস্ত্র-গুলি সহ ইশতিয়াক ও মুকুল নামে দুজন অবস্থান করছে। এরপর যশোর জেলা গোয়েন্দা পুলিশের চৌকস অফিসার হাফিজের নেতৃত্বে একটি টিম সেখানে পাঠালে তাদের দু’জনকে ১টি প্রাইভেটকার ও ২ রাউন্ড রাইফেলের গুলিসহ আটক করেন। পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর উপর ভিত্তি করে জেলার বাঘারপাড়া উপজেলার ভবানীপুর মেসার্স মতিন এলপিজি ফিলিং ষ্টেশনের পিছনে ইসতিয়াক আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, ২টি চাকু, গাজাও ইয়াবা সেবনের সরঞ্জামসহ উদ্ধার করেন (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রদান করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *