ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আলমগীর হোসেন (৩৫)।

শনিবার (৭ই অক্টোবর) সকালে ঝিকরগাছা উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন মণিরামপুর উপজেলার দোলবাড়ি গ্রামের আরশাদ আলীর ছেলে। আহত মোটরসাইকেলের চালক আলমগীর হোসেন সাতক্ষীরা সদরের মাধবকাটিয়া গ্রামের বাসিন্দা।

ঝিকরগাছা ফায়ার স্টেশনের কর্মকর্তা নয়ন চৌধুরী জানান ‘সাগর নামের ওই ব্যক্তি সকালে একটি মোটরসাইকেল ভাড়া করে যশোরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঝিকরগাছা উপজেলা মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপরে উঠে যায়। এতে মোটরসাইকেলের পিছনে বসা সাগর সিটকে পাকা রাস্তার উপরে পড়ে যায়। সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্য রাতে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে প্রচন্ড গতিতে একটি মোটরসাইকেল যশোরের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপরে উঠে যায়। এতে সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *