যশোরে পিস্তল-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় একটা বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপসহ মনিরুল ইসলাম (৩৬) নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।

সে সাতক্ষীরা জেলার সদর উপজেলার রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।

শনিবার (৭ অক্টোবর ২০২৩) রাত ৯ টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে একটি টিম শার্শা থানার জামতলা টু বালুন্ডাগামী পাকা রাস্তায় টেংরাইল মাকলার বিল চৌরাস্তার মোড় জামে মসজিদের দক্ষিণে অভিযান চাইলে তাকে গ্রেফতার করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেফতার মনিরুল ইসলাম একজন অস্ত্রধারী সন্ত্রাসী। গতকাল সে সন্ত্রাসী কার্যাবলী পরিচালনার জন্য টেংরাইল মাকলার বিল চৌরাস্তার মোড় জামে মসজিদের সামনে অবস্থান করছিলো। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার দুপুর তাকে আদালত হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *