নিজস্ব প্রতিবেদক : যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৭১ টেলিভিশনের যশোর প্রতিনিধ ফরহাদ রেজা ও স্থানীয় পত্রিকা দৈনিক কল্যাণের সাংবাদিক ফারদিন ডাক্তারদের হামলা শিকার হয়েছেন।
রোববার (২৭শে আগস্ট) বেলা বারোটার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়কের রুমে এই হামলা শিকার হন তারা।
দৈনিক কল্যাণের সাংবাদিক ফারদিন বলেন, দুপুরে বেলা ১১ টার দিকে চিকিৎসার অভাবে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। সংবাদ পেয়ে সাথে সাথে ৭১ টেলিভিশনের ফরাদ রেজা ও সে হাসপাতালে চিত্র ধারণ করতে গেলে হাসপাতালের তত্ত্বাবধায ক ডক্টর হারুন অর রশিদ তাদেরকে ডেকে তার চেম্বারে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাদের উপরে চড়াও হয়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ড বাঁধে। এক পর্যায়ে অন্যান্য ডাক্তাররা এসে তাদের ক্যামেরা ও এস্টান ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
হামলার বিষয়ে ৭১ টেলিভিশনের ফরহাদ রেজা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সম্প্রতি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাতে ও যশোর থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা novanews24 এ হাসপাতালের নানা অনিয়ম নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের বিষয়ে খোঁজখবর নিতে ও আজ হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়ে আমরা হাসপাতালে যায়। এ সময়ে হাসপাতালে তত্ত্বাবধায়কের অনুমতি ছাড়া কোথাও থেকে সংবাদ সংগ্রহ করা যাবে না এ কথা বলে অফিসে ডেকে নিয়ে আমাদেরকে শারীরিকভাবে লাঞ্জিত করে।
বিষয়টি নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. হারুন অর রশিদের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমি একটা মিটিংয়ে আছি। কিছুটা হুমকি প্রদানের মাধ্যমে বলেন আপনি অফিসে আসেন। তারপরে আপনাকে বলবো। এ বলে তিনি তার মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।