বেনাপোলে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

আব্দুল্লাহ,বেনাপোল প্রতিনিধি: যশোরের বন্দর নগরী বেনাপোলে কুড়াল দিয়ে কুপিয়ে রেশমা খাতুন (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী আব্দুস সালাম।

পারিবারিক কোলের জের ধরে রবিবার (২৭ আগষ্ট) গভীর রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামের একটি ভাড়া বাডি়তে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছে। এই দম্পতির তামিম নামে একটি ছেলে ও তামান্না নামে একটি মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রেশমা সালামের দ্বিতীয় স্ত্রী। রেশমার আগের সংসারের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। শনিবার দিবাগত মধ্যরাতে দু’জনের মধ্যে ঝগড়া কলহের একপর্যায়ে সালাম স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। এছাড়া তার স্বামীক ও পাওয়া যাচ্ছে না। তার স্বামীকেও ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *