অভয়নগরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

অভয়নগর প্রতিনিধ: যশোর অভয়নগরে আকিজ জুট মিলের পিছনের দূর্গাপুর মোড়ে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার(৬ই আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে অভয়নগর উপজেলার আকিজ জুট মিলের পিছনের দূর্গাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মটরসাইকেল নিয়ে ক্রসিং পার হওয়ার মোটরসাইকেলের পিছনে ট্রেনের ধাক্কা লাগে। সময় তিনি দূরে ছিটকে পড়ে যান।  এ সময়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহত লিটন সুর নওয়াপাড়ার হৃদয় টেলিকমের মালিক। তিনি খুলনা ফুলতলা উপজেলার-দক্ষিণদিহি গ্রামের বাসিন্দা।

নওয়াপাড়া রেলস্টেশনের উপপরিদর্শক  সোহাগ কুমার জানান, যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসুদেব সুরের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *