নিরাপদ সড়কের দাবিতে বেনাপোলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: গত বুধবার বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আনিকা বড়আঁচড়া মোড় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।

এ ঘটনায় বেনাপোলের স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা রাস্তা আটকে প্রতিবাদ ও মানববন্ধন করেন। আনিকা নিহতের ঘটনায় আজ রোববার সকাল থেকে আবারও ফুসে ওঠে বেনাপোলের সব স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

সকালে বেনাপোল বন্দরের রাস্তায় রাস্তায় শিক্ষার্থীদের হাতের প্লে কার্ডে প্রতিবাদের নানা শব্দের লেখা দেখা যায়।

নিরাপদ সড়ক চাই-মায়ের কোল শূণ্য হওয়ার বিচার চাই-বেনাপোলে সড়ক পথের অব্যবস্থাপনার অবসান চাই’-এই প্লাকার্ড বহন করে ট্রাক চাপায় ৭ম শ্রেণীর মেধাবী স্কুল ছাত্রী আনিকা আক্তার শরিফা নিহতের প্রতিবাদে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ও বেনাপোল ডিগ্রী কলেজের শত শত শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বেনাপোল- মহাসড়কে।

রোববার (৬ রোববার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শোক র‍্যালি শেষে বেনাপোল কাস্টমস হাউজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষক,অভিভাবক সহ নিহতের পিতা আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।
সমাবেশে বলা হয়. আমরা আমাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় ট্রাক চালকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। আর যেন কোন মায়ের কোল শূণ্য না হয়। নিরাপদ সড়কের দাবিতে সবাই আন্দোলনে নেমেছি। সরকারের কাছে আমাদের একটাই দাবি সরকার যেন আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন , পরিকল্পিতভাবে রাস্তার দুপাশ দখল করে সারিসারি ট্রাকের স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এর ফলে আমাদের শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়া করতে পারে না। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আমাদের শিক্ষার্থীরা আহত ও নিহত হচ্ছে। সড়কে এ দুর্ঘটনা রুখতে আজকে আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা রাস্তায় নেমেছি। নিহত স্কুল ছাত্রীর পরিবারের ক্ষতিপূরণ,দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছি।

গত বুধবার বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আনিকা বড়আঁচড়া মোড় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *